পুরস্কার বিতরণ সম্পন্ন
মরহুম এমএ মতিন স্যার স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে ৪ বারের সাবেক সংসদ সদস্য মরহুম এম,এ, মতিন স্যার স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন-৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার(১১ জুলাই) বিকেলে টোরাগড় মুন্সি বাড়ি সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ খেলায় ২৫ মিনিট করে ৫০ মিনিটের নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে ফ্রেন্ডস ক্লাবকে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টোরাগড় মুন্সি একাদশ। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয়ী ও পরাজিত দুইদলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুদ্দিন দুলালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক, সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৩নং কাঁলচো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন কিসলু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মো. বিল্লাল পাটওয়ারী, পৌর বিএনপি’র উপদেষ্টা হেলাল মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিসান আহমেদ সিদ্দিকী, পৌর ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এমরান হোসেন মুন্সী, নজরুল ইসলাম অভি, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমান হোসেন মুন্সী প্রমুখ।






