বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঝগড়ার জেরে মা-মেয়ের বিষপান, মেয়ের মৃত্যু, মা হাসপাতালে

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১০:২৭ পিএম
ঝগড়ার জেরে মা-মেয়ের বিষপান, মেয়ের মৃত্যু, মা হাসপাতালে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সাহেবগঞ্জ এলাকায় মা-মেয়ের একসঙ্গে কীটনাশক পানের ঘটনা ঘটেছে। এতে মেয়ে জান্নাত (১৮) মারা গেছেন এবং মা পারুল বেগম (৪৫) চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৫ জুলাই ২০২৫) ভোরে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাড়ী বাড়িতে, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মো. জয়নাল আবেদীনের বসতঘরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

পরিবার সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৬টার কিছু আগে পারিবারিক কলহের জেরে মা পারুল বেগম ও তার মেয়ে জান্নাত উভয়ে ঘরে রাখা কীটনাশক পান করেন।

স্থানীয়রা জানান, জান্নাত কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা এমন সিদ্ধান্ত নেন।

Model Hospital

পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন এবং মা পারুল বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যার প্রচেষ্টা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।