সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

দর্শকের মন জয় করতে চান অভিনেত্রী অন্তরা ইসলাম

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:০৬ পিএম
দর্শকের মন জয় করতে চান অভিনেত্রী অন্তরা ইসলাম

চুয়াডাঙ্গার মেয়ে মডেল ও অভিনেত্রী অন্তরা ইসলাম। মিডিয়াতে হয়ে গেছে প্রায় ৪ বছর। এই অল্প সময়েই নিজের পরিচিতি পেয়ে গেছেন। এখন মিডিয়ায় এক পরিচিত মুখ তিনি। দীর্ঘ সময় তিনি শতাধিক নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও ও কিচ্ছায় অভিনয় করেছেন।

নিজের ভালো লাগা, ভবিষ্যত পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেন অন্তরা ইসলাম। সাক্ষাৎকার নিয়েছেন সাইদ হোসেন অপু চৌধুরী।

কিভাবে মিডিয়ার সঙ্গে যুক্ত হলেন?
অন্তরা ইসলাম: ২০২২ সালে করোনা ভাইরাসের সময় কলেজ বন্ধ ছিল, এ অবসর সময়ে অভিনয়ের নেশা ভিতরে কাজ করেছে। এরপর থেকে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে আমি নিজেই প্রডিউস করেছি এবং নিজে থেকেই মিউজিক ভিডিও নাটক বানিয়ে কাজ শিখেছি। ২০২৩ সালের জানুয়ারি মাসে কিছু প্রযোজক ও পরিচালকের মাধ্যমে শর্টফিল্ম, মিউজিক ভিডিও ও কিচ্ছার কাজের সুযোগ হয়। এরপর কন্টেন্ট ক্রিয়েটার হৃদয় হাসানের সাথে পরিচয় হয়, এরপর টানা ৭ মাস ফেসবুক পেইজে আমরা রেগুলার কাপল ব্লগ করার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পাই। পরবর্তীতে বিভিন্ন সিঙ্গেল নাটক ও মিউজিক ভিডিও কাজের মাধ্যমে সামনে অগ্রসর হই। এভাবেই ইউটিউবে শতাধিক কন্টেন্ট রিলিজ হয়েছে আমার।

Model Hospital

বর্তমানে আপনি কি কাজ করছেন?
অন্তরা ইসলাম : এখন হাতে তিন-চারটা নাটকের কথা চলছে। আর সিঙ্গেল নাটক এবং মিউজিক ভিডিও’র কাজ চলমান। আর ফটোশুট তো রয়েছেই।

যেহেতু অভিনয়ে নিয়মিত হবেন, তাহলে বড়পর্দায় আসার ইচ্ছা আছে?
অন্তরা ইসলাম : ছোটবেলা থেকে বড়পর্দায় কাজ করার খুব ইচ্ছে আমার। আমার কাছে যদি কোন মৌলিক গল্প এবং ভালো পরিচালকের কাজের প্রস্তাব আসে তাহলে অবশ্যই বড়পর্দায় কাজ করব। নতুন অনেকেই মিডিয়াতে আসছে, আবার চলেও যাচ্ছে।

নতুন হিসেবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
অন্তরা ইসলাম : কাজ তো সবাই করতে পারে। কিন্তু আমি এমন কাজ করতে চাই যা মানুষ সব সময় মনে রাখবে। তাই আমি খুব বেছে বেছে কাজ করছি। চরিত্র, গল্প সব কিছুর ব্যাপারেই আমি সচেতন। যদি নতুন একগাদা কাজ না করে বেছে বেছে কাজ করি তাহলে ক্যারিয়ারের জন্য ভালো হবে।

পরিবারের সহযোগিতা কেমন পাচ্ছেন?
অন্তরা ইসলাম : প্রথমে আমার বাবা সাপোর্ট করেছিল, কিন্তু মা করেনি এবং ফ্যামিলি থেকেও অনেক সমস্যা হয়েছে। তবে এখন আর এই সমস্যা নেই। আমার কাজগুলো সবাই দেখে। আমার কাজ দেখে প্রশংসা করে তারা।। তবে আমার মায়ের অনুরোধ সবসময় সামাজিক কাজের। অতিরিক্ত টাইট ফিটিং এবং শর্ট পোশাকে যেন আমি কখনো অভিনয় বা ক্যামেরার সামনে না আসি। এবং আমি সেটা মেনে চলার চেষ্টা করি। আমার বাবা একজন ব্যবসায়ী। পরিবারে আমরা ৩ বোন ও ২ ভাই।

আপনার উল্লেখযোগ্য কাজগুলো কি?
নাটক: কোটিপতি শ্বাশুরীর গরিব জামাই, মায়ের লাশ, মা আমার মদিনা, শালী আমার সুন্দরী, দারোয়ানের ঈদ, কবিরাজ বউ, কাজী বাড়ির পাজি জামাই, বউ ফেরত, গরিবের বউ অন্তরা, লোভী বউ, কষ্টে পোষা বালক, ভালোবাসার পরীক্ষা, জমজ পিচ্চি বউ প্রেমে পাগল মন, পানিচোর,ভুয়া ডিরেক্টর ও মহানায়ক সিরিয়াল। টেলিফিল্ম: কপালে লেখা নেই, অসমাপ্ত ভালোবাসা।

মিউজিক ভিডিও: পর হয়েছো তুমি, একলা মনের প্রহর গুনে, (ভাবনা) যত তোমার সাথে, আমি তোর পিরিতের কাঙ্গাল, সুখে থাকিস বিন্দিয়া, মায়া লাগে না রে বন্ধু, একদিন মাটির ভিতরে হবে ঘর, ময়না, ভালবাসার দাম দিলে না, কান্দিয়াকি বাইন্দা রাখা যায়, গেছি তোমার প্রেমে মজি, মহারানীর শুভ জন্মদিন, সাগর মাঝির নৌকা ভাসেরে, জীবন আমার গেল ভুলে, সে তো রাখে না খবর, তোমার বুকে মাথা রেখে মরণ যেন হয়, তোর ঐ মিষ্টি হাসি, তুই ছাড়া তুই ছাড়া, মন কেন বোঝেনা, কথা দিয়ে কথা রাখলে না, তিন কবুল, তুমি সেই প্রিয়জন, বেইমান পাখি, যদি তোরে কাছে পাইতাম, কন্যারে তুই গেলি আমায় ছেড়ে, কান পেতে শোনো গো মন।

ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?
অন্তরা ইসলাম : প্রথমে তো একজন ভাল মানুষ হতে চাই। এরপর একজন ভাল অভিনেত্রী হওয়ার ইচ্ছা তো আছেই। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চাই।

আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন?
অন্তরা ইসলাম : সহজে যদি কেউ কিছু পায় সেটির মূল্য থাকে না। এ জন্য নিজের যোগ্যতা ও পরিশ্রমের মধ্য দিয়ে অর্জন করতে হবে। সেটির স্বীকৃতিও অন্যরকম। নতুনদের অনেকেই অল্প সময়ে তারকা হতে চায়। এ চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আমার কঠোর পরিশ্রম দর্শকের ভালবাসা এনে দেবে বলে বিশ্বাস করি। সকলের মন জেতার জন্য আমাকে কাজ করে যেতে হবে। দর্শকরা আমাকে ভালবাসতে বাধ্য নন। খুব কম ক্ষেত্রেই একজন মানুষ সকলের মন জয় করতে পারেনা। তবে আমি সে রকমই কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা রাখি। সেই জায়গায় পৌঁছনোর জন্য আমি কঠোর পরিশ্রম করছি। আশা করি আমি সফল হব।”সর্বশেষ বলবো, আমি সব ধরণের অভিনয়ই করে যেতে চাই। অভিনয় ছাড়া অন্যকিছু চিন্তা করতে পারিনা। হুট করে নয়, ধীরে ধীরে সবার মনে স্থায়ীভাবে জায়গা করে নিতে চাই। আমার নামের পেছনে একটা জয় আছে। তাই ছোট থেকেই বিশ্বাস, একদিন আমি সবার মন জয় করে নিতে পারব।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’