শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আজ থেকে কচুয়ায় ৪০ হাজার ৮শ ৬৯ জন শিক্ষার্থীকে ২য় ডোজ ভ্যাকসিন প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪৬ পিএম
আজ থেকে কচুয়ায় ৪০ হাজার ৮শ ৬৯ জন শিক্ষার্থীকে ২য় ডোজ ভ্যাকসিন প্রদান

মো. রাছেল : চাঁদপুরের কচুয়া উপজেলাতে আজ ৮ ফেব্রুয়ারি ১২ হতে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড- ১৯ এর ২য় ডোজ ফাইজার ভ্যাকসিন টিকা দেওয়ার কার্যাক্রম শুরু হচ্ছে। ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত টিকার অব্যাহত থাকবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খানের দেওয়া তথ্য অনুসারে প্রথম দিনে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ৮শ ৬৬ জনকে টিকা দেয়া হবে।

এছাড়া একই কেন্দ্রে ৯ ফেব্রুয়ারি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৭শ ১৩ জনকে শিক্ষার্থীকে, ১২ ফেব্রুয়ারি ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৮শ ৬২ জন শিক্ষার্থীকে, ১৩ ফেব্রুয়ারি ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৯শ ৭৯ জন শিক্ষার্থীকে, ১৪ ফেব্রুয়ারি ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ১শ ১৮ জন শিক্ষার্থীকে , ১৫ ফেব্রুয়ারি ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৫শ ৯২জন শিক্ষার্থীকে, ১৬ ফেব্রুয়ারি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৩শ ২০ জন শিক্ষার্থীকে এবং ২৪ ফেব্রুয়ারি ৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৪শ ১৯ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

৮ ফেব্রুয়ারি ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কচুয়ায় সর্বমোট ৪০ হাজার ৮শ ৬৯ জন শিক্ষার্থীকে টিকা প্রদানের কার্যাক্রম প্রদান করা হবে।
উল্লেখ্য যে, গত শনবিার কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফের সভাপতিত্বে উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধান তাঁদের প্রতিনিধি সমন্বয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আশেক আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব মিজানুর রহমান প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন।

সভায় আসন্ন টিকা কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নের জন্য মূল্যবান মতামত তুলে ধরেন- তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস, রহিমানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, পালগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আলমগীর, চাঁদপুর এম.এ.খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, রহিমানগর শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, পালাখাল রোস্তম আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, আশ্রাফপুর মদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস, মনোহরপুর মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া সরকারি পাইলট, পালাখাল, জগতপুর,মাঝিগাছা, আশ্রাফপুর,মনোহরপুর,মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, ড. মুনসুর উদ্দিন কলেজ, বিতারা, নিশ্চিন্তপুর শ্রীরামপুর মাদ্রাসা সহ উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধি গন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান বলেন, সরকারি টিকা কার্যক্রম সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।