বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাজাপ্রাপ্ত ৫ মামলার আসামি

হাজীগঞ্জে ৮২ লাখ টাকার প্রতারণায় শাহ আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৮:৩৯ পিএম
হাজীগঞ্জে ৮২ লাখ টাকার প্রতারণায় শাহ আলম গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে দীর্ঘদিন পলাতক থাকা ৮২ লক্ষ টাকার প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার বাসিন্দা এবং মৃত মুনসুর আহমদের ছেলে।

গত রবিবার (২০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এ,এস,আই (নিরস্ত্র) মোঃ মোস্তফা মাজেদ বিন রশিদ সঙ্গীয় ফোর্স
পৌর ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় অভিযান পরিচালনা নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন।

শাহ আলমের বিরুদ্ধে চেক ডিজঅনার আইনের (N.I. Act 138) আওতায় মোট ৫টি মামলা রয়েছে। আদালত প্রতিটি মামলায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭২ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

মামলার বিবরনে জানা যায়, সিআর নং-৫৪৮/২৩ (হাজীঃ), এসসি নং-৯৮২/২৩, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ১১,০০,০০০/- (এগারো লক্ষ) টাকা অর্থ দন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড,সিআর নং-৫৪৫/২৩ (হাজীঃ), এসসি নং-৯৪৮/২৩, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা অর্থ দন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড। সিআর নং-৫৪৭/২৩ (হাজীঃ), এসসি নং-৯৪৭/২৩, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা অর্থ দন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড। সিআর নং-৫৪৯/২৩ (হাজীঃ), এসসি নং-৯৮০/২৩, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ১১,০০,০০০/- (এগারো লক্ষ) টাকা অর্থ দন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড। সিআর নং-৫৪৬/২৩ (হাজীঃ), এসসি নং-৯৮৩/২৩, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা অর্থ দন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

Model Hospital

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের আড়ালে বহু ব্যক্তির সঙ্গে প্রতারণা করতেন। অনেকেই তার কাছ থেকে বড় অঙ্কের টাকা পেয়েও পরবর্তীতে চেক ফেরত পাওয়ার মাধ্যমে প্রতারিত হন।

এছাড়াও একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন- শাহ আলম খুব বিশ্বাসযোগ্য ভান করে আমাদের সঙ্গে বড় বড় আর্থিক চুক্তিতে যায়। কিন্তু সময়মতো টাকা ফেরত না দিয়ে আমাদের নামে চেক ইস্যু করে, যেগুলো ব্যাংকে ডিজঅনার হয়।”

স্থানীয়রা আরও বলেন-তার বিরুদ্ধে এর আগেও মৌখিক ও লিখিতভাবে একাধিক অভিযোগ থানায় জমা পড়ে, তবে আদালতের পর্যায়ে এসে বিষয়গুলো স্পষ্ট হয়।

শাহ আলমের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা। এক ব্যবসায়ী বলেন, “আমরা অনেক দিন ধরে আইনি লড়াই করছি। আজ পুলিশের এমন পদক্ষেপে আমরা সাহস পাচ্ছি যে, আইনের ওপর এখনও ভরসা রাখা যায়।”

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জনগণের আইনগত অধিকার নিশ্চিত করা এবং আদালতের আদেশ বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “যারা প্রতারণা করে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিপন্ন করছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।”গ্রেফতারকৃত আসামি মোঃ শাহ আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital