শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বনানী থানা শ্রমিক পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

৫৪ বছরের গুনে ধরা রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে চায় বিজেপি : উপাধ্যক্ষ হীরা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:০২ পিএম
৫৪ বছরের গুনে ধরা রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে চায় বিজেপি : উপাধ্যক্ষ হীরা

বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে রাখেন বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, চাঁদপুরের কৃতি সন্তান, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা।

বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলেছেন ৫৪ বছরের গুনে ধরা রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে চায় বিজেপি। দেশে আজ দেশপ্রেমিক নেতৃত্বের বড়ই অভাব রয়েছে। গত ৫৪ বছরে কোন সরকারই শ্রমিক এবং মালিকের ন্যায্য আর প্রাপ্যতা দিতে পারেনি।আমাদের বিশ্বাস আগামীর রাষ্ট্র নেতৃত্ত্ব ব্যারিস্টার আন্দালিব পার্থ ভাইয়ের হাতেই নিরাপদ।

শুক্রবার (২৫ জুলাই)” সকালে বনানী থানা বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা আরও বলেন, তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষে বিজেপির চেয়ারম্যান নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের সম্মানীত চেয়ারম্যান। সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরাও চেয়ারম্যান হাতকে শক্তিশালী করার জন্য উনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা সারা বাংলাদেশ থেকে প্রতিটা সিটে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে থাকবো। আমরা ভালো মানুষদের নিয়ে রাজনীতি করতে চাই।

বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক গিয়াস উদ্দিন সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায়

Model Hospital

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাফিজ মাহবুব, জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব হাসনাইন হাওলাদার, ঢাকা মহানগর উত্তর বিজেপির আহবায়ক খোকন সরকার, মোঃ নজরুল ইসলাম নাজিম, যুব সংহতির বাশার ফরাজী, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ ইব্রাহীম, ছাএ সমাজের মশিউর রহমান জিসান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital