বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে চাঁদাবাজি ও দখলদারীর অভিযোগে তিন বিএনপি নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:৩০ পিএম
চাঁদপুরে চাঁদাবাজি ও দখলদারীর অভিযোগে  তিন বিএনপি নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শন ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বিভিন্ন পর্যায়ের ২১ জন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে, অন্যদের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একাধিক পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

চাঁদপুরে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে বহিষ্কার

চাঁদপুর জেলার হাজীগঞ্জ, মতলব দক্ষিণ এবং ছেঙ্গারচর পৌর বিএনপির নেতারা চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি দেখানোসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন:

  • হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মো. ইমাম হোসেন

  • চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর

  • মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া

  • লাকসাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহ

ঠাকুরগাঁওয়ে কাউন্সিল কেন্দ্রিক সংঘাতের জেরে বহিষ্কার

১২ জুলাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল ঘিরে সংঘাতের ঘটনায় জড়িত থাকায় দল থেকে বহিষ্কার করা হয়েছে:

Model Hospital
  • সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সৈয়দ আলম

  • সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান

চিকিৎসকদের সংগঠন ড্যাব থেকেও বহিষ্কার

দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডের জন্য ড্যাব ও বিএনপির বিভিন্ন পদ থেকে বহিষ্কৃত হয়েছেন ৮ জন চিকিৎসক। এদের মধ্যে রয়েছেন:
ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সাজিদ, ডা. শাওন ও ডা. রাকিব।

বিবৃতিতে জানানো হয়, এদেরকে পুনরায় কোনো সংগঠনে অন্তর্ভুক্ত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লা ও চট্টগ্রামে সাংগঠনিক ব্যবস্থা

  • নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকা

  • চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান

  • মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন

  • বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী

  • যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন— সকলেই বহিষ্কৃত হয়েছেন।

স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন সুমন-এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সদস্যপদ ও সকল দলীয় দায়িত্ব স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান অনুমোদন করেছেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।