চাঁদপুরে চাঁদাবাজি ও দখলদারীর অভিযোগে তিন বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শন ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বিভিন্ন পর্যায়ের ২১ জন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে, অন্যদের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একাধিক পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

চাঁদপুরে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে বহিষ্কার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ, মতলব দক্ষিণ এবং ছেঙ্গারচর পৌর বিএনপির নেতারা চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি দেখানোসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন:

-
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মো. ইমাম হোসেন
-
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর
-
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া
-
লাকসাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহ
ঠাকুরগাঁওয়ে কাউন্সিল কেন্দ্রিক সংঘাতের জেরে বহিষ্কার
১২ জুলাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল ঘিরে সংঘাতের ঘটনায় জড়িত থাকায় দল থেকে বহিষ্কার করা হয়েছে:

-
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সৈয়দ আলম
-
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান
চিকিৎসকদের সংগঠন ড্যাব থেকেও বহিষ্কার
দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডের জন্য ড্যাব ও বিএনপির বিভিন্ন পদ থেকে বহিষ্কৃত হয়েছেন ৮ জন চিকিৎসক। এদের মধ্যে রয়েছেন:
ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সাজিদ, ডা. শাওন ও ডা. রাকিব।
বিবৃতিতে জানানো হয়, এদেরকে পুনরায় কোনো সংগঠনে অন্তর্ভুক্ত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ফতুল্লা ও চট্টগ্রামে সাংগঠনিক ব্যবস্থা
-
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকা
-
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান
-
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন
-
বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী
-
যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন— সকলেই বহিষ্কৃত হয়েছেন।
স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন সুমন-এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সদস্যপদ ও সকল দলীয় দায়িত্ব স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান অনুমোদন করেছেন।





