শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি রায়শ্রী দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন ও কর্মী সমাবেশ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১২:৩০ এম
শাহরাস্তি রায়শ্রী দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন ও কর্মী সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক আয়োজিত সদস্য ফরম নবায়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির নাহারা সপ্রাবি মাঠে এটি  অনুষ্ঠিত হয়। ওইদিন ওই ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও শাহ শরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজাহের হোসেন।
সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য নূরে আলম মিয়াজী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি ও সমাজসেবক মোঃ মাহবুব আলম,সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মজুমদার,ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান বাপ্পি,মহিলা দল নেত্রী রৌশনারা,বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ হেমায়েত ইসলাম সুমন,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন,বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম দিদার, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মালেক,ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিব ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম প্রমুখ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital