বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতা আজম খানের সাথে শাহমাহমুদপুর বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:৩৫ এম
বিএনপি নেতা আজম খানের সাথে শাহমাহমুদপুর বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য আজম খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শহরস্থ আজম খানের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে আজম খান বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর দমন-পীড়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারা যাপন করেছেন। কিন্তু তিনি অন্যায়ের কাছে আপোষ করেননি। ফলে তিনি আজও গণতন্ত্রের প্রতীক হিসেবে বাংলাদেশের আপামর জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ‌বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের প্রতিটা নেতা কর্মীকে রাজপথ ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজম খান বলেন, গত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তার মধ্যে একজন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুরের যুবদল নেতা ফারুক হোসেন পাটওয়ারী। আজ আমি শ্রদ্ধাভরে তাকে স্বরণ করছি। আমার নিঃশ্বাস থাকা অবস্থায় মরহুম ফারুক হোসেন পাটওয়ারীর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ফখরুল আমিন সুমন, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, ইউনিয়ন বিএনপির সদস্য সাজ্জাদুল হক সোহাগ, ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি খোরশেদ হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ বেপারী, বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, শুক্কুর গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মনজু প্রধানীয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জাফর গাজী, সহ সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী, যুবদল নেতা মিলন হাজী, বাদল খান, সুজন হাজী, সুমন বকাউল, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, ৫নং ওয়ার্ড তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির পাটওয়ারী, ছাত্রদল নেতা কাউছার বেপারী, সজিব পাটোয়ারী, রাকিব মিজি সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।