শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বাস চাপায় ৫জন আহত, আল-আরাফাহ বাস বন্ধের দাবিতে বিক্ষোভ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:৩৪ পিএম
কচুয়ায় বাস চাপায় ৫জন আহত, আল-আরাফাহ বাস বন্ধের দাবিতে বিক্ষোভ

কচুয়ায় সাচার গৌরীপুর সড়কের আল-আরাফাহ বাস বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

কচুয়ায় সাচার, গৌরীপুর সড়কে আল-আরাফাহ বাস চলাচলের বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় লোকজন। রবিবার বিকেলে হাজিগঞ্জ-কচুয়া সড়কের ডুমুরিয়া দিঘীরপাড় আল আরাফাহ বাস অটোরিকশা ধাক্কা দিয়ে ফেলে বেপরোয়া বাস চালিয়ে চালক চলে যায়।

অটোরিকশা থাকা ডুমুরিয়া গ্রামের এক পরিবারের ৫জনকে গুরুত্ব আহত হয়।

আহত ৫জনের মধ্যে ৩জনে মৃত্যুশয্যায় রয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল হসপিটাল ও পঙ্গু হসপিটালে মৃত্যুর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন বলে আহতদের আত্মীয়-স্বজন জানান ।

এই ঘটনায় ডুমুরিয়া বাজারের কয়েকটি আল আরাফাহ বাস আটক করে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

Model Hospital

বিক্ষোভকারীরা জানান, এই আল আরাফাহ্ বাস চালকরা বেপরোয়াভাবে চালানোর কারণে প্রতিনিয়ত হচ্ছে এই সড়কে দুর্ঘটনা। এমনকি এই আল-আরাফাহ বাসে অনেক পরিবারের প্রাণ কেড়ে নিয়েছে ও অনেকে পঙ্গু হয়েছে। কচুয়া-হাজীগঞ্জ ও সাচার সড়কের আতঙ্কের নাম আল-আরাফাহ বাস। এই সড়কের আল-আরাফাহ বাস বন্ধের দাবিতে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

বাস আটকের খবর শুনে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সাথে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে একটি বাস আটক করে বাকি বাসগুলো ছেড়ে দেন।

আগামীকাল সোমবার বিকেলে হাজিগঞ্জ ও কচুয়া সড়কে আল আরাফাহ বাস বন্ধ দাবিতে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করবেন স্থানীয় লোকজন সাংবাদিকদের কে জানান।

কচুয়া পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মাসুদ রানা মিয়াজীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ পিএম
কচুয়া পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মাসুদ রানা মিয়াজীর

পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দেন মাসুদ রানা মিয়াজী।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি ও কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মাসুদ রানা। গত শুক্রবার বিকেলে উপজেলার বক্সগঞ্জ বাজারে স্থানীয় গ্রামবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মো. মাসুদ রানা তার রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমার বিরুদ্ধে ৩৬টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পায়ে ডান্ডা-বেরি নিয়ে অসংখ্য দিন জেল খেটেছি। এ সময় বহু হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।

নানা প্রতিকূলতার মধ্যেও আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।” তিনি বলেন, “এলাকাবাসী চাইলে এবার পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব। আমি জনগণের মতামত ও সমর্থনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। নির্বাচিত হলে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” মাসুদ রানা আরও বলেন, নির্বাচিত হলে তার প্রিয় নেতা শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এমপির মাধ্যমে পালাখাল মডেল ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, যোগাযোগসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করবেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

Model Hospital

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গ্রামবাসীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মাসুদ রানার ঘোষণাকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের ওপরও নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।