বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা

তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান : আয়েত আলী ভূঁইয়া

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম
তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান : আয়েত আলী ভূঁইয়া
শাহরাস্তিতে রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রায়শ্রী শেখ শাহজাহান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপি।
প্রধান মেহমান ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ পাটোয়ারী রুপম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।
প্রধান মেহমানের বক্তব্যে আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের ত্যাগ ও প্রত্যাশার বিষয়টি নেতৃত্ব অবগত রয়েছে। রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত ও বিভিন্ন সংকট মোকাবিলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার কাজ চলছে। অচিরেই এসব উদ্যোগের সুফল দৃশ্যমান হবে।তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি তৃণমূলের নেতাকর্মী। তাই কোনো ধরনের বিভাজন বা ভেদাভেদ তৈরি করা যাবে না। সবাইকে পারস্পরিক সমন্বয় বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ঐক্য অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে দলীয় প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে আয়েত আলী ভূঁইয়া ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘শাহরাস্তির সন্তান হিসেবে এবং উপজেলা বিএনপির সভাপতি হিসেবে এ জনপদের উন্নয়নের প্রতি আমার বিশেষ দৃষ্টি থাকবে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সমৃদ্ধ শাহরাস্তি গড়ে তোলা সম্ভব।
প্রধান বক্তা আবু ইউছুফ পাটোয়ারী রুপম বলেন, ইউনিয়নের সব পর্যায়ের নেতাকর্মীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। দলের স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভাজন সৃষ্টি হতে পারে এমন বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে সেলিম পাটোয়ারী লিটন উপজেলার সার্বিক রাজনীতি ও তার নিজ ইউনিয়নের রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ন আদনান নোমান, উপজেলা ওলামাদের সভাপতি  মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি এমরান হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আবদুল হান্নান, রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির পিন্টু এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফয়সাল।
এ ছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও দলীয় কার্যক্রম গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।