বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে ওয়ার্ড জামায়াতের ফল উৎসব

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:১২ পিএম
চাঁদপুর শহরে ওয়ার্ড জামায়াতের ফল উৎসব

রোববার এশার নামাজ শেষে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে চাঁদপুর শহর ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ফল উৎসব। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে উঠে প্রানবন্ত।

ফল উৎসবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান বলেন, জামাতে ইসলামী কি চায়? তারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। আল্লাহ বলেন মুসলমান পরিচয় দিয়ে কোর আনের কিছু হুকুম মানবা কিছু অমান্য করবা তারা দুনিয়া ও হাশরে উভয়ই বিপদগ্রস্ত হবে।

এ-সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমির এডভোকেট মোঃ শাহজাহান খান, ওয়ার্ড জামায়াতের আমীর অধ্যাপক ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ শরীফ খান, প্রবাসী আজিজুল ইসলাম, জহির মনোয়ার, মঞ্জুর হোসাইন, মাহাবুবুর রহমানসহ ইউনিটের দায়িত্বশীল বৃন্দ।

ভিন্ন ভিন্ন ফলের বৈশিষ্ট্য, স্বাদ, রং ও পুষ্টিগুণের সঙ্গে মূহুর মূহুর ইসলামী সংগীত নেতাকর্মীদের উচ্ছ্বাস আর হাসিতে মুখরিত হয়ে ওঠে চারদিক।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।