বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মোঃ মাসুদ রানা/রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৪১ পিএম
শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ র‍্যালী “গৌরব, ঐতিহ্য ও সংগ্রাম” শ্লোগান ধারণ করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এতে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।
তিনি তার বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে দলের আদর্শ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে তারেক রহমানের ৩১ দফার ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য ও সাবেক জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হকের রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন,পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম,সাবেক পৌর সাধারণ সম্পাদক আক্তার হোসেন,উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলী আজগর মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ,শাহরাস্তি উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু,পৌর সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান,ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী,উপজেলা শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন দুলাল,পৌর শ্রমিক দলের নেতা আব্দুল খালেক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন প্রিন্স,পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।
উল্লেখ্য, পৌর শহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া র‍্যালীটি  মেহের স্টেশন দাওয়াত হোটেল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সমাপনী বক্তব্যে আহ্বায়ক মাসুদ হোসেন বলেন—“আপনারা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। ইঞ্জিনিয়ার মমিনুল হক দীর্ঘদিন নেতাকর্মীদের আগলে রেখেছেন—তার মূল্যায়ন অবশ্যই করতে হবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital