শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
মোঃ মাসুদ রানা/রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৪১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ র্যালী “গৌরব, ঐতিহ্য ও সংগ্রাম” শ্লোগান ধারণ করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এতে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন ও সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।

তিনি তার বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে দলের আদর্শ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে তারেক রহমানের ৩১ দফার ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য ও সাবেক জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হকের রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন,পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম,সাবেক পৌর সাধারণ সম্পাদক আক্তার হোসেন,উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলী আজগর মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ,শাহরাস্তি উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু,পৌর সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান,ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী,উপজেলা শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন দুলাল,পৌর শ্রমিক দলের নেতা আব্দুল খালেক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন প্রিন্স,পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।

উল্লেখ্য, পৌর শহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া র্যালীটি মেহের স্টেশন দাওয়াত হোটেল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সমাপনী বক্তব্যে আহ্বায়ক মাসুদ হোসেন বলেন—“আপনারা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। ইঞ্জিনিয়ার মমিনুল হক দীর্ঘদিন নেতাকর্মীদের আগলে রেখেছেন—তার মূল্যায়ন অবশ্যই করতে হবে।”





