বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর কুমিল্লার ত্রিরত্ন : আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় তিন যুগ্ম মহাসচিব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:৪৬ পিএম
চাঁদপুর কুমিল্লার ত্রিরত্ন : আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় তিন যুগ্ম মহাসচিব

আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক (কুমিল্লা), খাজা আরিফুর রহমান তাহেরী (চাঁদপুর) ও আ.ন.ম মাসউদ হোসাইন আল-কাদেরী (চাঁদপুর)।

আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব পদে মনোনীত হয়েছেন চাঁদপুর ও কুমিল্লার তিন কৃতী সন্তান।

এঁরা হচ্ছেন- কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কৃতী সন্তান, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, চাঁদপুরের ঐতিহ্যবাহী বাগাদী দরবার শরীফের পীর সাহেব প্রাজ্ঞ সংগঠক আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী এবং হাজীগঞ্জ উপজেলার কৃতী সন্তান অভিজ্ঞ সংগঠক আল্লামা আ.ন.ম মাসউদ হোসাইন আল-কাদেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের তিনটি কেন্দ্রীয় কমিটিসহ দ্বিধাবিভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতকে একীভূত করে ‘সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাআত’ নামে সংগঠনের জাতীয় কাউন্সিল ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে চাঁদপুর ও কুমিল্লার এই ত্রিরত্নকে যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়।

সাংগঠনিক প্রজ্ঞা এবং অভিজ্ঞ এই তিন নেতা বহু বছর যাবত সারাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক কার্যক্রম করে যাচ্ছেন। এছাড়া দ্বিধাবিভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতকে ঐক্যবদ্ধ করার জন্যও তাঁরা দীর্ঘদিন যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদেরকে চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital