বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কারাগারের শিকল ভেঙে রাজপথে, হাজীগঞ্জে ছাত্রনেতা শাখাওয়াত সরকারের লড়াই

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:৫২ পিএম
কারাগারের শিকল ভেঙে রাজপথে, হাজীগঞ্জে ছাত্রনেতা শাখাওয়াত সরকারের লড়াই

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড়ের কৃতি সন্তান, ছাত্রনেতা শাখাওয়াত সরকার বিএনপি’র ডাকা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে তরুণদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন অগ্রভাগে। ছাত্রদলের দুর্দিনে রাজপথে দণ্ডায়মান থেকে শাখাওয়াত সরকার নিজেকে হাজীগঞ্জ তথা চাঁদপুর রাজনীতিতে সাহসী নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের সরকার বাড়ির এই ছাত্র নেতা হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন । ছাত্ররাজনীতির মাঠে থেকে তিনি একের পর এক গণআন্দোলনে অংশ  নেন। তার বিরুদ্ধে মোট ১৮টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। এই মামলাগুলোর জন্য তার দু’বার কারাভরণ করতে হয়— একবার টানা ২৬ দিন এবং আরেকবার ২৯ দিন । মামলার খরচ চালাতে গিয়ে তিনি অর্থনৈতিকভাবে হয়েছেন নিঃস্ব।

কঠিন সময়েও ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে অবিচল থেকে হাজীগঞ্জে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখেন শাখাওয়াত সরকার। ফলে তাকে ছাত্রদলের কর্মীরা “ছাত্রদের আইকন” হিসেবে অভিহিত করছে। তাই আগামী দিনে ছাত্রদলের নেতৃত্বে তাকে দেখতে চান ছাত্র নেতারা।

বর্তমানে তিনি হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, তার নেতৃত্বে নতুন প্রজন্মের ছাত্রদল আরও শক্তিশালী হবে।

Model Hospital

স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, শাখাওয়াত সরকার শুধু একজন ছাত্রনেতাই নন, বরং তরুণ সমাজকে আন্দোলন, গণতন্ত্র ও অধিকার আদায়ের পথে উদ্বুদ্ধ করার মতো এক অনন্য প্রতীক।

তার মূল ভূমিকা ছিল বিগত দিনে তৎকালীন সরকারের বিরুদ্ধে গড়া প্রত্যেকটা আন্দোলনে আঞ্চলিক মহাসড়কের এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা। আর এই কাজ করতে গিয়ে তিনি বছরের পর বছর নিজ ঘরে ঘুমাতে পারেন না। পুলিশ আর তৎকালীন ক্যাডার বাহিনীর ভয়ে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital