বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন কচুয়ার ফরিদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:৫৩ পিএম
শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন কচুয়ার ফরিদ

শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হলেন চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান ফরিদ আহমেদ।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনটির সভাপতি মোঃ রেজাউল কবির দীপু ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ফরিদ আহমেদ স্বপনকে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন জানান। সংগঠনের নিময়কানুন মানিয়া চলিবেন এবং সংগঠন পরিচালনায় সর্বপ্রকার সহযোগীতা করার জন্য আহবান জানিয়েছেন।

ফরিদ আহমেদ স্বপন বলেন, আমাকে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য পদে নির্বাচিত করায় আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করি এবং বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Model Hospital

তিনি আরো বলেন, আমি ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান আদর্শ বুকে ধারণ করে রাজনীতি শুরু করে বর্তমানে চাঁদপুর জেলার যুবদলের তথ্য ও যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কচুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পদে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি।

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বহু মামলা, হামলা ও অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। দলের দুঃসময়ে আমি দলের জন্য নিরলস ভাবে কাজ করে ছিলাম। আজ দল আমাকে উপর হিসেবে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত করেছেন।

এদিকে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে ফরিদ আহমেদ স্বপনকে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার শুভাকাঙ্ক্ষীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital