বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
২৬ আগস্ট (মঙ্গলবার) বাহরাইনের বুরি এলাকায় ডায়নামিক পুলে বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইন এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজির আহমদ। সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সজিব বজলুর রশিদ।

এছাড়া বক্তব্য রাখেন সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি ইফরাত সাইফ, সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, ধর্ম বিষয়ক সম্পাদক ফায়েজ বিন আব্দুল খালিক, প্রচার সম্পাদক আবুল হোসেন সৌরভ এবং ক্রিয়া সম্পাদক হাসান রাজু।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। একটি সুশৃঙ্খল ও গঠনমূলক সামাজিক সংগঠন হিসেবে বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইন প্রবাসীদের মাঝে ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

এসময় অন্যান্যদোর মধ্যে উপস্থিত ছিলেন রিপন মিয়া, রায়হান, কাজী ফারুক, লোকমান আহমদ, জাহাঙ্গির আহমদ প্রমুখ।








