শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

তোমার দেওয়া ফুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪১ পিএম
তোমার দেওয়া ফুল

:: সজীব খান  ::

তোমার দেওয়া ফুল আজও রেখেছি যত্ন করে আমার হৃদয় পিঞ্জরে, অনুভবে শুধুই তুমি। তোমার সব অস্থিত্ব আমাকে ভাবায় যে সব সময়, তোমার মায়াবী রুপ আমাকে যে পাগল করে, তাই বার বার ছুটে যাই তোমার কাছে, নয়ন ঝুড়ে তোমায় দেখে ও স্বাধ মিটেনা। অপলক নয়নে তাকিয়ে কিছুক্ষণ দেখে চলে আসতে হয়, কারন বিজয়ের পথ যে অনেক দূর!

তুমি কি আমায় অনুভব কর, আমি যে ভাবে তোমাকে অনুভবে রেখেছি। নাকি আমার এক কেন্দ্রীয় চাওয়াটা শুধুই পাগলামি। আরও আগে কেন তোমায় দেখা হলনা, যখন দেখা হল, তোমাকে একান্ত করে পেতে মন চাইলো, তখন নিজেদের একটা বাঁধায় কিছুটা সীমাবদ্ধতায় রাখতে হচ্ছে। তারপরও প্রেমের দোপাট্টা যখন উড়ছে মনে, তোমাকে ভুলে থাকা যে সম্ভব হচ্ছেনা। হাতে বালা আর কোপালে সিধুঁর দিলেই তো সব শেষ হয়না, নিজেকে সুখী ভাবা যায়না, এর ভেতরে ও যন্ত্রনা আর কষ্টে নিজেকে কুড়ে কুড়ে ধ্বংস করতে হচ্ছে। যখনি তোমার সাথে কথা হয়, তখন তুমি ও যে সুখী নও বুঝে নিজেকে আড়াঁল করে তোমাকে নয়ন ভরে দেখে চলে আসতে হয়। কারন তোমাকে যে আমি ভালবাসি, তোমার আমার মিলনের পথ অনেক দূর, তাই আমার অন্ধ প্রেমের কাহিনী অজন্ম ইতিহাস হয়ে থাকবে।

মাঝে মাঝে তোমার এক গেয়ামী মনোভাবে কষ্ট হলেও নিমিষেই সব ভুলে গিয়ে, ভাবি হয়তো বা ভুল সবটাই আমার, এটা আমার পাগলামি। সকাল সন্ধ্যা কিংবা রাতে মনের অজান্তেই প্রতিনিয়ত তোমায় মনে পড়ে, রাতে যখন তন্দ্রা ভাঙ্গে, তখন মনছুটে যায় তোমার কাছে, অনুভব করতে করতে ফের এক সময় চোখে তন্দ্রা নামে।

মাঝে মাঝে তোমার অস্থিত্ব, না বলা কথায় মনে করে দেয় তুমি যে আমার। তোমাকে কি দিয়ে উপমা দিবো জানিনা, আমার বুকভরা ভালবাসা সবই অর্থহীন, তারপর ও তোমাকে ভুলতে পারছিনা। কি করবো, উত্তর জানা নেই আমার, নিজেকে নিজে অনেক প্রশ্ন করি, নিজের প্রশ্নের ভেড়াজালে আমি যে নিজেই ঘরবন্ধী, তোমাকে ভুলতে অনেক চেষ্টা করি, কিন্তু পারিনা, এটাকি আমার অপরাধ, এত প্রেম আমার, সে প্রেমের কলি কি কখনে ফুটেনা।

Model Hospital

আমার অস্থিত্বে ঝুড়ে তুমি, আমার নিঃশেষ যেন তোমার জন্য,বিশেষ মূহুত্বে যখন তোমায় মনে পড়ে, তখন আর কিছু ভাল লাগেনা, জানা অজানা সব কিছু নিয়েই তুমি, একাকিত্ব যখন আমাকে স্পর্শ করে, তখন তোমার জল্পনা কল্পনা আমাকে উদাসীন করে, উড় প্রেম আমার বার বার তোমার কাছে ছুটে যায়, তোমাকে পেতে চায় একান্ত নিজের করে। ভালবাসতে চাই মনপ্রান উজার করে। জানিনা কিসের এতটান, এ ছেলে মানুষী আমার কবে দূর হবে। এত ছেলে মানুষীর অবশান কোথায়। তোমার চোখের হাসি, ঠোঁটে লিপিষ্টিক, আর চোখ ঝোড়ানো হিজাব আমাকে উদাশীন করে। তুমি হাসলে ফুল ফুটে,তুমি কাঁদলে মেঘ ঝড়ে। তোমার আমার প্রেম নষ্টালজিয়া হবে কালের আর্বতনে। যখনি তুমি আসবে, তখনি দুই হাত মেলে তোমাকে বুকে নিবে এ অবুঝ মন আমার।

শাহতলীতে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলবে : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পিএম
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলবে : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

শাহতলীতে শহীদ জিয়ার স্মরণে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সমাপনী খেলায় চ্যাম্পিয়ান মান্দারী স্পোটিং ক্লাব দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী এক্সপ্রেস ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী খেলার উদ্বোধন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

পরে বিকাল ৫টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা যায়। তরুণদের খেলাধুলা প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলবে। কেউ আইন হাতে নিবেন না, কোন মাদক ব্যবসায়ীকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন।

Model Hospital

তিনি বলেন, যুবসমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাদকের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে। যুবকরাই আগামীর বাংলাদেশ বির্ণিমানেে কারিগড়। যুবসমাজ খেলায় ব্যস্ত থাকলে, মাদকের অন্ধকার জগৎ থেকে দূরে থাকবে। সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে খেলার বিকল্প নেই।

তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে তরুণেরা মাদকের পথ এড়িয়ে, দেশের ইতিবাচক ও গঠনমূলক নেতৃত্বে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের অলস সময়কে ইতিবাচকভাবে পূরণ করে, ফলে মাদক গ্রহণ বা অপরাধমূলক কাজে জড়ানোর সুযোগ কমে যায়।

প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সাহেব মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। তিনি চাঁদপুরকে মাদকমুক্ত করতে কাজ করছেন৷ কিশোর গ্যাং এবং ভূমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। চাঁদপুরের উন্নয়নে মানিক ভাই কাজ করছেন।

৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর মিজির পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম (বাবলু)।

এসময় উপস্থিত ছিলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: মাহবুব খান বাবলু, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন তাতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, স্বেচ্ছাসেবক দলের নেতা মো: শওকত কারী, ইউনিয়ন মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠিনক সম্পাদক পারভেজ মিজি, সমাজসেবক ও শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আনোয়ার গাজী, বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজিসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সুধীজন, দর্শকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দগণকে ক্রেস্ট প্রদান করেন শাহতলী এক্সপ্রেস সংগঠনের নেতৃবৃন্দ৷

শহীদ জিয়ার স্মরণে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সর্বমোট ৩২টি দল অংশগ্রহন করে। এর মধ্যে ফাইনাল খেলায় মান্দারী স্পোটিং ক্লাব দল ও এসকে স্পোটিং ক্লাব দল অংশগ্রহন করে। ফাইনালে ০-১গোলে চ্যাম্পিয়ান হয় মান্দারী স্পোটিং ক্লাব এবং রানার্সআপ হয় এসকে স্পোটিং ক্লাব। খেলায় চ্যাম্পিয়ান মান্দারী স্পোটিং ক্লাব দল ও রানার্সআপ এসকে স্পোটিং ক্লাব দলকে পুরস্কার ও খেলোয়ারদের মেডেল প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

শেষে সভাপতির বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী।