বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রাগৈ যুব সমাজের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:২৫ পিএম
শাহরাস্তিতে রাগৈ যুব সমাজের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ
শাহরাস্তিঃ শাহরাস্তিতে রাগৈ যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা রাগৈ শিশু মঙ্গল সপ্রাবি মাঠে ২নং ওয়ার্ড যুব সমাজের আয়োজনে এবং শাহরাস্তি প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় এ ম্যাচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি বিএনপির নেতা মুনছুর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের যুব সমাজ নানাভাবে পথভ্রষ্ট হয়ে পড়ছে।
তারা শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া থেকে সরে গিয়ে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য বড় হুমকি। তাই যুব সমাজকে সুস্থ ধারার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এই ধরনের উদ্যোগ তরুণদের সঠিক পথে রাখবে এবং তাদের মাঝে সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি করবে।”
বিশেষ অতিথি  ছিলেন বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন তরুণ, সাংবাদিক মোঃ মাসুদ রানা, মাহবুব হাসান বাবলু, জাকির হোসেন নয়ন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ শাখায়াৎ হোসেন হৃদয়, লিটন, ইয়াছিন গণি ও খোরশেদ আলম।
ম্যাচটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital