বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভিপি নুরের ওপর হামলা দেশে সংকটের নতুন মাত্রা যোগ করবে : মাওলানা মাকসুদুর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:২৬ পিএম
ভিপি নুরের ওপর হামলা দেশে সংকটের নতুন মাত্রা যোগ করবে : মাওলানা মাকসুদুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, ভিপি নুরের ওপর হামলা পূর্ব পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখতে হবে।

নুরের ওপর হামলা রহস্য জন্ম দিয়েছে। কাদের ইশারায় ভিপি নুরের ওপর হামলা হয়েছে তা সরকারকে জনতার সামনে স্পষ্ট করতে হবে। এ হামলা ফ্যাসিবাদী কায়দায় হয়েছে। এ হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এ হামলা দেশে সংকটের নতুন মাত্রা যোগ করবে। পতিত সরকার জাতীয় পার্টি দিয়ে ট্রাম্পকার্ড খেলতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন ফ্যাসিবাদীরা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

Model Hospital

সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা হেলাল আহমাদ, মাওলানা আনসার আহমাদ, ডা. বেলাল হোসাইন, হাফেজ নেয়ামতুল্লাহ, মাওলানা আবু হানিফ, মাওলানা মজিবুর রহমান, আবুল বাশার, ফয়সাল আহমাদ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital