বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ব্র্যাক মাঠে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০০ পিএম
শাহরাস্তিতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ব্র্যাক মাঠে

শাহরাস্তি উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে এক অভিযান অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায়  উপলতা মহল্লায় ব্র্যাক কার্যালয়ের সামনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের এর যৌথ আয়োজন  এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ওইদিন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় আয়োজিত এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো স্থানীয় জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং আশপাশ পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করা।

এতে  প্রধান অতিথি ছিলেন, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সরকার। তিনি বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি সচেতনতা।

Model Hospital

বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন কিংবা ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার রাখা জরুরি। জনগণ সচেতন হলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।পরে উপজেলা যুব রেড ক্রিসেন্ট, স্থানীয় স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় ড্রেন, নালা ও বাজার এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি পরিষ্কার করা হয়।

ব্র্যাক কর্মকর্তারা জানান, এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর এলাকার স্কুল, বাজার ও গ্রামে মাইকিং, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন পলক, সিসিএস অফিসার মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital