বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন

উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীদের আন্তরিক অবদান সত্যিই প্রশংসনীয় : ইউএনও নাজিয়া

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৪ পিএম
উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীদের আন্তরিক অবদান সত্যিই প্রশংসনীয় : ইউএনও নাজিয়া
শাহরাস্তি উপজেলার স্থানীয় প্রকৌশলীদের একমাত্র সংগঠন শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (SEA)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় প্রকৌশলী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
তিনি বলেন, “শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কেবল একটি পেশাজীবী সংগঠন নয়; এটি উন্নয়ন ও সমাজসেবার একটি বলিষ্ঠ প্ল্যাটফর্ম। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীরা যেভাবে আন্তরিকভাবে অবদান রেখে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এই সংগঠন ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণে নিরলসভাবে কাজ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান (রাজিব) ও প্রকৌশলী মোহাম্মদ রহমত উল্যাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সুন্দরবন স্টিলের স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও মদিনা ব্রিকস ও রাইসা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ ফারুক হোসেন মিয়াজি।
অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত  ও সনাতন ধর্ম অবলম্বীদের গীতা পাঠ  করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবক, সদস্য ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী নিজাম উল হায়দার (মানিক) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরান হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন সিয়াম।
এতে পৃষ্ঠপোষক হিসেবে স্পন্সর করেন, জারিফ ফার্মা, সুন্দরবন স্টিল কর্পোরেশন, মদিনা ব্রিকস, জনকল্যাণ ট্রেডার্স, বিএসআরএম, ইনসি সিমেন্ট, সেবা ডায়াগনস্টিক সেন্টার, পার্ল কনস্ট্রাকশন, ফয়সাল ব্রিকস ও সাসটেইন ইঞ্জিনিয়ারিং প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স জনকল্যাণ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম, বিএসআরএম এর প্রকৌশলী মিঠুন, ইনসি সিমেন্টের ফয়সাল আহমেদ, সাসটেইন ইঞ্জিনিয়ারিং-এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হোসাইন। বক্তব্য দেন ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, মোঃ সাঈদ আফ্রিদি, মহিউদ্দিন সিয়াম এবং সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে মঈনুল ইসলাম কাজল ও মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন তরুন।
অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
এছাড়া অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজ ও বিকেলের নাস্তারও ব্যবস্থা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital