বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন সময়ের দাবি : মোবারক হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫১ পিএম
পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন সময়ের দাবি : মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার উদ্যোগে জেলা নির্বাচন পরিচালনা কমিটি, আসন কমিটি ও ইউনিয়ন দায়িত্বশীলদের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে চাঁদপুর শহরের এক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মোবারক হোসাইন। তিনি বলেন, জুলাই সনদের আইনগত স্বীকৃতির মাধ্যমে শহীদদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা অন্তবর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে যথাযথ মর্যাদা প্রদান, আহত-পঙ্গুদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, কমপক্ষে কিছু দৃশ্যমান বিচার করতেই হবে। স্বৈরাসরে বিচার করতে হবে। এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন সময়ের দাবি। বদরের যুদ্ধের পর যেমন সংগ্রাম শেষ হয়নি, তেমনি আমাদের রাজনৈতিক সংগ্রামও অব্যাহত রাখতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর চাঁদপুর-৪(ফরিদগঞ্জ)আসনের এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি চাঁদপুর-৩(সদর-হাইমচর)আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুল আলম হেলালী, জেলা জামায়াতের সাবেক আমীর মাও: আব্দুর রহিম পাটওয়ারী, জেলার নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলামীর বুলবুল, সহকারী সেক্রেটারি চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরাস্তি)আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর আর রশীদ, জেলা ওলামা বিভাগের দায়িত্বশীল চাঁদপুর-১(কচুয়া)আসনের এমপি পদপ্রার্থী মুহাদ্দিস আবু নসর আশ্রাফী, চাঁদপুর শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সহ সভাপতি অধ্যাপক শাহ আলম। আরো উপস্থিত ছিলেন জেলা বাইতুলমাল বিভাগের সম্পাদক মোহাম্মদ হোসাইন, জেলা তালিমুল বিভাগের দায়িত্বশীল মাওলানা মীর হোসেন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর এড, শাহজাহান খান।

Model Hospital

এছাড়াও জেলা, উপজেলা ও পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা কর্মশালায় অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital