বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি হীরার স্বামীর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম
সাবেক এমপি হীরার স্বামীর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক প্রকাশ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সংরক্ষিত আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হীরার স্বামী খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার ৭ সেপ্টেম্বর দিবা গত রাত ২টা ২৫ মিনিটে ঢাকা পিজি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রফিকুল ইসলাম মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।
নেতৃদয় শোক বার্তায় বলেন মরহুম রফিকুল ইসলাম মজুমদার উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন। ব্যক্তি জীবনে সুনামের সাথে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন এবং তিনি দেশ ও সমাজের অনেক কল্যাণময় কাজে নিয়োজিত ছিলেন। তাছাড়া তাছাড়া জাতীয়তাবাদের রাজনীতিতে তিনি তার স্ত্রী রাশেদা বেগম হীরাকে অনুপ্রাণিত এবং যথেষ্ট  সহযোগিতা করেছেন।
নেতৃদয় মরহুম রফিকুল ইসলাম মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার -পরিজন, আত্মীয়-স্বজনের প্রতি জানান গভীর সমবেদনা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital