সাবেক এমপি হীরার স্বামীর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সংরক্ষিত আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হীরার স্বামী খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার ৭ সেপ্টেম্বর দিবা গত রাত ২টা ২৫ মিনিটে ঢাকা পিজি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রফিকুল ইসলাম মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।
নেতৃদয় শোক বার্তায় বলেন মরহুম রফিকুল ইসলাম মজুমদার উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন। ব্যক্তি জীবনে সুনামের সাথে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন এবং তিনি দেশ ও সমাজের অনেক কল্যাণময় কাজে নিয়োজিত ছিলেন। তাছাড়া তাছাড়া জাতীয়তাবাদের রাজনীতিতে তিনি তার স্ত্রী রাশেদা বেগম হীরাকে অনুপ্রাণিত এবং যথেষ্ট সহযোগিতা করেছেন।
নেতৃদয় মরহুম রফিকুল ইসলাম মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার -পরিজন, আত্মীয়-স্বজনের প্রতি জানান গভীর সমবেদনা।





