৫ম ধাপে হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান
ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষে হাজীগঞ্জে ব্র্যাকের ৫ম দিনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হয়েছে। অভিযানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের যুব সদস্যরা সহযোগিতা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামপুর উচ্চ বিদ্যালয়ে ৫ম ধাপের কার্যক্রম উদ্বোধন করেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন সরকার ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ আলম।

উদ্বোধন পরবর্তীতে রামপুর উচ্চ বিদ্যালয়, রামপুর প্রাথমিক বিদ্যালয়, আল-বান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় ও রামপুর বাজারের আশপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে সতর্কীকরণ লিফলেট ও মাইকিং করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ব্র্যাক হেলথ্ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার হেলাল আহমেদ, হাজীগঞ্জ ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, রামপুর ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ফিল্ড অর্গানাইজার ম্যাম, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের দলনেতা ইয়াসিন আরাফাত, উপদলনেতা ১ মোহাম্মদ ইউসুফ, সহ যুব সদস্য আরফানূর জামান তাহসিন, রাহাদ জামান, নিরব আহমেদ, আল-আমিন মজুমদার, শাহজাদা জামান, আবদুল্লাহ আল মাহমুদ, সাদিয়া সুলতানা, নাসরিন, নুসরাত, মিলি, নাদিয়া জাহান বৃষ্টি, জাহিদুল হাসান, ইমন, নাঈম, রায়হান মজুমদার, প্রমূখ।






