বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৫ম ধাপে হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম
৫ম ধাপে হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষে হাজীগঞ্জে ব্র্যাকের ৫ম দিনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হয়েছে। অভিযানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের যুব সদস্যরা সহযোগিতা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামপুর উচ্চ বিদ্যালয়ে ৫ম ধাপের কার্যক্রম উদ্বোধন করেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন সরকার ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ আলম।

উদ্বোধন পরবর্তীতে রামপুর উচ্চ বিদ্যালয়, রামপুর প্রাথমিক বিদ্যালয়, আল-বান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় ও রামপুর বাজারের আশপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে সতর্কীকরণ লিফলেট ও মাইকিং করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ব্র‍্যাক হেলথ্ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার হেলাল আহমেদ, হাজীগঞ্জ ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, রামপুর ব্র‍্যাক স্বাস্থ্য কর্মসূচির ফিল্ড অর্গানাইজার ম্যাম, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের দলনেতা ইয়াসিন আরাফাত, উপদলনেতা ১ মোহাম্মদ ইউসুফ, সহ যুব সদস্য আরফানূর জামান তাহসিন, রাহাদ জামান, নিরব আহমেদ, আল-আমিন মজুমদার, শাহজাদা জামান, আবদুল্লাহ আল মাহমুদ, সাদিয়া সুলতানা, নাসরিন, নুসরাত, মিলি, নাদিয়া জাহান বৃষ্টি, জাহিদুল হাসান, ইমন, নাঈম, রায়হান মজুমদার, প্রমূখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।