শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে সুশিক্ষায় আলোকিত হতে হবে : আবু ইউসুফ পাটওয়ারী রুপন

শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০১ পিএম
শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন
শাহরাস্তির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহের ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটওয়ারী রুপন।
তিনি বলেন,“মেহের ডিগ্রি কলেজ শুধু শিক্ষার আলো ছড়াচ্ছে না, বরং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নতুন প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে সুশিক্ষায় আলোকিত হতে হবে।”এতে  সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাস উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য মোঃ আয়েত আলী ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক আচার-আচরণ বজায় রাখতে হবে। অভাব কোনো বিষয় নয়, অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব। সহকারী শিক্ষক নাছিমা আক্তার চৌধুরীরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন  কলেজ  অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
তাঁর বক্তব্যে বলেন,“শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীলতার বিকাশে কলেজের শিক্ষকরা সর্বদা কাজ করে যাবেন। নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করলেই সাফল্য অর্জন সম্ভব।”এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য ইকবাল হোসেন, অভিভাবক সদস্য গাজী কবির হোসেন, কলেজের উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরী, শিক্ষক প্রতিনিধি ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক রাহুল তারুন, যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণিসহ সকল শিক্ষক- শিক্ষিকা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সুমাইয়া এবং গীতা পাঠ করেন অনামিকা রানী গীতা। নতুন শিক্ষার্থী সামিয়া তাবাসসুম এলমা নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা স্টিক দিয়ে বরণ করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং সবার জন্য ভোজের আয়োজন করা হয়।
এ বছর মেহের ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে মোট ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। নবীনবরণ ও অরিয়েন্টেশন শেষে আনুষ্ঠানিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital