বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেহের ডিগ্রি কলেজ সাবেক এজিএস রফিকুলের মৃত্যুতে পরিচালনা পর্ষদের শোক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম
মেহের ডিগ্রি কলেজ সাবেক এজিএস রফিকুলের মৃত্যুতে পরিচালনা পর্ষদের শোক
ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের সাবেক এজিএস ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. রফিকুল ইসলামের মৃত্যুতে কলেজ পরিচালনা পর্ষদ গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন জানায়, রফিকুল ইসলাম ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং ছাত্র অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ছাত্র সংসদের এজিএস হিসেবে তিনি শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং কলেজের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রাখেন। তার আকস্মিক মৃত্যুতে মেহের ডিগ্রি কলেজ পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।
রাজনৈতিক অঙ্গনেও সমানভাবে সক্রিয় এই নেতা ছিলেন সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম।
পরিচালনা পর্ষদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাবহ সময়ে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান অনুরূপ শোক জ্ঞাপন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital