বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে নাগরিকরা ন্যায্য অধিকার ফিরে পাবে : জয়নাল আবেদীন 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৭ পিএম
ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে নাগরিকরা ন্যায্য অধিকার ফিরে পাবে : জয়নাল আবেদীন 
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুরান বাজার ১ ও ২নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এরপর বিকেলে সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগের পূর্বে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ৮নং বাগাদি ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করা হয়।
মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, এবার দেশের মানুষ নিজেদের নিরাপত্তা ও শান্তির জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামের পক্ষে হাত পাখার গণজোয়ার উঠাবে।
দেশের মানুষ বিগত ৫৪ বছর যাবত শাসক গোষ্ঠীর মাধ্যমে নিষ্পেষিত হচ্ছে। অতএব এবং শাসক আর দেশের মানুষ দেখতে চায় না। পাড়ায় মহল্লায় গিয়ে আমরা মানুষের যে উচ্ছাস দেখছি, তাতে স্পষ্ট বুঝা যায় দেশের মানুষ ইসলামী নেতৃত্বকেই বেছে নেবে।
বিগত এক বছরে মানুষ দেখেছে তারা দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারবে কি না।
নতুন করে কোন ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মানুষ ভোট দিবে না।
তিনি বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন ফরিদী, সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, নির্বাচন পরিচালনা কমিটির পৌর শাখার আহবায়ক মাওলানা ইকবাল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদার, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, পৌর ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, পৌর ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার, পৌর ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ মিজানুর রহমান, পৌর ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাওলানা শহিদুল ইসলাম জামী, সেক্রেটারী শেখ মোহাম্মদ শাহিন আলম, ২নং ওয়ার্ড সেক্রেটারী মোহাম্মদ বিল্লাল ভূঁইয়া, ৮নং বাগাদি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা মুহসিন হোসাইন সহ ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital