রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

যেসব খাবার খেলে দ্রুত কমবে শুক্রাণু, বলছে গবেষণা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮ এম
যেসব খাবার খেলে দ্রুত কমবে শুক্রাণু, বলছে গবেষণা

শহুরে জীবনে সহজলভ্যতার কারণে অনেকেই ফাস্টফুড ও প্যাকেটজাত রেডিমেড খাবারের প্রতি ঝুঁকছেন। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, এসব আল্ট্রা প্রসেসড ফুড পুরুষদের প্রজনন ক্ষমতার ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

গবেষণায় দেখা গেছে, অতি-প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত খেলে শুক্রাণুর সংখ্যা দ্রুত হ্রাস পায়। একই ক্যালোরি গ্রহণ করলেও এই খাবার ওজন বাড়ায় তুলনায় বেশি। বিশেষজ্ঞদের মতে, এসব খাবার শরীরে ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)-এর মাত্রা কমিয়ে দেয়, যা শুক্রাণু উৎপাদনের জন্য অত্যন্ত জরুরি। ফলে শুক্রাণুর গতি ও কার্যকারিতা দুটিই ক্ষতিগ্রস্ত হয়।

গবেষকরা ধারণা করছেন, এর মূল কারণ হতে পারে cxMINP নামক রাসায়নিক, যা হরমোনের ভারসাম্যে বড়সড় পরিবর্তন আনে এবং পুরুষের যৌন স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাদের প্রলোভন এড়িয়ে যতটা সম্ভব প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করা উচিত।

Model Hospital

সূত্র: দ্য ওয়াল

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।