শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে কৃষি ব্যাংক স্থানান্তরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯ এম
মতলব উত্তরে কৃষি ব্যাংক স্থানান্তরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, “১৯৮৮ সালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ভবনে যাত্রা শুরু করে কৃষি ব্যাংকের এই শাখা। গত ৩৮ বছর ধরে সুনামের সাথে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাংকের জন্য বিদ্যালয়ের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি কিছু মহল প্ররোচনায় এ শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা চাই ব্যাংকের শাখা এখানেই থাকবে। কেউ অতি উৎসাহী হয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করলে আন্দোলনের মাধ্যমে আমরা তা প্রতিহত করব। যেকোনো মূল্যে এ ব্যাংক আমরা এখানে রাখবই। এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় আঞ্চলিক শাখা, চাঁদপুর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।”

Model Hospital

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাউরী এলাকার আন্দোলন কমিটির উপদেষ্টা আবুল হোসেন খন্দকার, আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব কামাল হোসেন, সদস্য শাহাবুদ্দীন ভূঁইয়া, খন্দকার রেজওয়ান, মো. আলাল, আব্দুল আউয়াল, ওচমানগনী মাস্টার, এটিএম আব্দুল জলিল, মো. তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন ফকির, বোরহান, আব্বাস উদ্দিন সিরাজ, ফজলুল হক মাস্টার ও সদস্য নুরুল হুদা ফয়েজী প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। এতে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশেপাশের বিভিন্ন এলাকার হাজারো জনতা অংশগ্রহণ করেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।