বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিন পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কমিটি অনুমোদন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ পিএম
মতলব দক্ষিন পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কমিটি অনুমোদন

মতলব দক্ষিণ পৌর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) চাঁদপুর প্রফেসর পাড়ায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাধারন সম্পাদক, চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ক্রীড়াবিদ মোঃ আবুল কালাম আজাদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নির্বাহী সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ শহিদ উল্যাহ চৌধুরী।

Model Hospital

কমিটির যৌথ সুপারিশ করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও জাসাস চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ জাকির, সাধারন সম্পাদক মোঃ শহিদ উল্যাহ চৌধুরী, কমিটির যাচাই বাচাই করে কমিটি অনুমোদন করেন, চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ক্রীড়াবিদ মোঃ আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ হারুর অর রশিদ জাকির, ডাঃ মোঃ সেলিম দিদার, কাউন্সিলার ও সিনিয়র সহ সভাপতি মোঃ মাঈনুল ইসলাম পাটওয়ারী, মোঃ মেজবাহ উদ্দিন দুলাল, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি ও চাঁদপুর জেলা মহিলা দলের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক ও ক্রীড়াবিদ আমেনা আক্তার হেলেন। সহ দপ্তর সম্পাদক দিপা বেগম, প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিন্টু, সাবেক ফুটবলার ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ক্রীড়াবিদ টুটুল চক্রবর্তী, সিনিয়র নির্বাহী সদস্য, খাদিজা তালুকদার, নাজমা বেগম, সুমাইয়া আক্তার লামিয়া, মুসফিকা পাটওয়ারী সহ আরো অন্যান্য নেত্রীবৃন্দ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন: আহবায়ক, মোঃ মনির হোসেন ফরাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক, সেলিম প্রধান, ফাতেমা আক্তার নিলা, শাকিল পাটওয়ারী, মোঃ মোক্তার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, শাকিল মুস্তাফিজ, সদস্য সচিব, রুহল আমিন মিন্টু, নির্বাহী সদস্য, মোল্লাঃ মোঃ জাকির হোসেন, মোঃ আবুল কালাম মিয়াজী, মোঃ সাকিল আহম্মেদ, মোঃ সলেমান হোসাইন, মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ আবুল বাসার, মোঃ ইসমাইল হোসেন সাদ্দাম, মোঃ মুজাম্মেল হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আলমাস, শ্রীঃ সুদর্শন দাস, মোঃ পারভেজ, মোঃ নবির হোসেন, মোঃ তারেক চৌধুরী, মোঃ ফজলুল হক, কাউছার চৌধুরী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।