বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এতিম মেয়ের বিবাহে মানবতার হাত বাড়িয়ে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০৫ পিএম
এতিম মেয়ের বিবাহে মানবতার হাত বাড়িয়ে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ১৭নং রায়শ্রী উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দাদিয়াপাড়া গ্রামের মিজি বাড়ির এক এতিম মেয়ের বিবাহ উপলক্ষে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

অরাজনৈতিক ও সেবামূলক এই সংগঠনটি আর্তমানবতার সেবায় বরাবরই কাজ করে আসছে দেশ ও প্রবাসে থাকা দাদিয়াপাড়াবাসীর আর্থিক সহায়তায়। তারই ধারাবাহিকতায় অসহায় ও এতিম এই মেয়ের বিয়ের জন্য সংগঠনটির পক্ষ থেকে নগদ পঁচিশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বাদ জুমা দাদিয়াপাড়া পূর্ব পাড়া গ্রামের শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মো. সেলিম উদ্দিন।

Model Hospital

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, প্রবাসী দাতা সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুমন বলেন, “ইসলামে বিয়ে কেবল সামাজিক রীতি নয়, এটি একটি ইবাদত। যে ব্যক্তি অন্যের বিয়েতে সাহায্য করে, বিশেষত গরিব ও এতিমের, সে এক মহৎ ইবাদতে অংশগ্রহণ করে। এই সহায়তা কেবল দান নয়, এটি একটি সদাকায়ে জারিয়া—যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আজকের সমাজে অনেক তরুণ-তরুণী আর্থিক সংকটের কারণে বিয়েতে বাধাগ্রস্ত হয়। সমাজের সামর্থ্যবান মানুষদের উচিত—এমন অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো।”

সংগঠনের সাধারণ সম্পাদক জানান, এ ধরনের মানবিক উদ্যোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। তাঁরা ভবিষ্যতে অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থী বৃত্তি কর্মসূচি এবং গৃহহীনদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছেন।

স্থানীয় বাসিন্দারা এই মহৎ উদ্যোগের জন্য দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এমন সামাজিক উদ্যোগ আমাদের সমাজে মানবতার চেতনা আরও জাগ্রত করবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।