শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপির ৫ ইউনিয়নে কর্মী-সমর্থকদের সাথে মতবিনিময় সভা

ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইঞ্জি. মমিনুল হকের

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১০ পিএম
ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইঞ্জি. মমিনুল হকের
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে উপজেলা বিএনপির উদ্যোগে ৫ ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) দিনব্যাপী পৌর শহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় টামটা উত্তর, টামটা দক্ষিণ, মেহের উত্তর, মেহের দক্ষিণ ও রায়শ্রী উত্তর ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মী-সমর্থকরা অংশ নেন।
সভাগুলোতে প্রতিটি ইউনিয়নের সভাপতি নিজ নিজ অধিবেশনের সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, হাজিগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের একটি পরীক্ষিত ও গণমানুষের দল। তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছে বিএনপি, যার হাত ধরে বাংলাদেশের বহু উন্নয়ন হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন,বিএনপি কোনো লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করে না। তবে মানুষের মৌলিক সমস্যাগুলি চিহ্নিত করে তা সমাধানের জন্য তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতিকে স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের উপহার দিয়েছেন, বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় দেশের উন্নয়ন করেছেন। প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে দলের আদর্শ ও নীতিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া।দলীয় বাকি কাজ সম্পূর্ণ করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার বিকল্প নেই।
অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মো. আবু ইউসুফ পাটোয়ারী রুপন, শাহ মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন প্রমুখ।
ইউনিয়নভিত্তিক সভার সভাপতিত্ব ও নেতৃত্ব প্রদান করেন।
টামটা উত্তর ইউনিয়ন (সকাল ১১টা): সভাপতি শহিদুল মিয়াজী, নেতা কিরন মুন্সী ও বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম।
টামটা দক্ষিণ ইউনিয়ন (বিকাল ৩টা): সভাপতি আনোয়ার হোসেন আখন্দ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
মেহের উত্তর ইউনিয়ন (বিকাল ৪টা): সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চেয়ারম্যান।মেহের দক্ষিণ ইউনিয়ন (সন্ধ্যা ৬টা): সভাপতি আবুল কালাম আতাহার, সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন।রায়শ্রী উত্তর ইউনিয়ন: সভাপতি মামা আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
সভায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital