বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

আমরা ক্ষমতার রাজনীতি করিনা : ওবায়েদ মোল্লা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:০৪ পিএম
আমরা ক্ষমতার রাজনীতি করিনা : ওবায়েদ মোল্লা
জাকের পার্টির চেয়ারম্যান এর নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন ছেংগারচর পৌরসভার উদ্যোগে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর)  বিকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জনসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়েদ মোল্লা।
মতলব উত্তর ছাত্রফ্রন্ড নেতা মোঃ সিয়াম হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,জাকের পার্টির কেন্দ্রীয় নেত্রী নাসরিন, জাকের পার্টির কৃষক ফ্রন্টের সদস্য হান্নান প্রধান, জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সভাপতি ডালিম মিয়া, কুমিল্লা বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি  মোঃ আনোয়ার হোসেন রুবেল, মতলব উত্তর জকের পার্টির সাধারন সম্পাদক মো. মইনুল ইসলাম রাজিব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে  ওবায়েদ মোল্লা বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করিনা, আমাদের দলের যদি নির্বাচনী সিদ্ধান্ত হয় তাহলে আমরা সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিব ইনশাআল্লাহ।
জনসভা শেষে জাকের পার্টির নেতাকর্মী  একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital