বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ষড়যন্ত্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানো যাবে না : মোস্তফা খান সফরী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:০৪ পিএম
ষড়যন্ত্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানো যাবে না : মোস্তফা খান সফরী

চাঁদপুর সদর উপজেলার ছোট সুন্দর বাজার ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করছেন বিএনপি কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী।

চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, চাঁদপুর -৩ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশকে লালন করে বিএনপির রাজনীতি করছি, আমরা অবশ্যই নীতি আর্দশকে লালন করে এ দলের রাজনীতি করছি।

তিনি আরো বলেন, দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, এ অবস্থায় দেশের জনগণ আগামীর নিরাপদ বাসযোগ্য দেশ হিসেবে বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কাছে ব্যক্তি গোষ্ঠী নয়। আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে দল ও দলের প্রতীক ধানের শীষ। তাই দলীয় মনোনয়ন দল যাকে দেয়, আমরা দলের প্রতীক ধানের শীষ কে বিজয়ী করতে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো।

দেশের চলমান পরিস্থিতিতে আগামী নির্বাচনকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এ অবস্থায় কোনো ষড়যন্ত্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কোনো ভাবেই ঠেকানো যাবে না।

Model Hospital

জনাব মোস্তফা খান সফরী সোমবার (২০ অক্টোবর ‘২৫ইং) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজী, সাবেক ছাত্রনেতা বশির পারভেজ, কল‍্যাণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ ভাট, রামপুর ইউনিয়ন বিএনপি নেতা কবীর সরদার জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহবায়ক কামরুজ্জামান হাসানাত,বিএনপি নেতা মোজাম্মেল মিজি,যুবনেতা মনির হোসেন খান খোকা,সোহাগ বকাউল,পাবেল খান,আহমেদ দর্জী ,মোঃ পিন্টু খান,বাবুল হোসেন,গোলাম রাব্বানী মনির,মহসীন তপাদার,জিয়াউর রহমান সোহাগ,মোঃ শামীম,মাঈনুল ইসলাম,ছাত্রনেতা রাসেল আমাদের জনি সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

এর আগে সকালে তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আনোয়ার হোসেন খান ও মিজানুর রহমান মিয়াজীর কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

এরপর তিনি ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজীর আমন্ত্রণে তাঁর বাড়িতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

পরে তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারসহ কয়েকটি স্থানে বিএনপি’র ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital