বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সভাপতি মাও. জসিম উদ্দিন সম্পাদক মাও. জিয়াউদ্দিন খন্দকার

চাঁদপুর সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:১৬ পিএম
চাঁদপুর সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের কমিটি গঠন

সভাপতি মাও. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাও. জিয়াউদ্দিন খন্দকার।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর সদর উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা।
সভায় সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও সহকারী শিক্ষক-কর্মচারীগণের উপস্থিতিতে প্রধান অতিথি কমিটির ঘোষণা করেন। এ সময় চাঁদপুর সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে অধ্যক্ষ মাও. মো. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক সুপার মাও. মো. জিয়াউদ্দিন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক পদে সুপার মাও. মো. নূরুল ইসলাম পাটওয়ারীর নাম ঘোষণা করা হয়। এ সময় তিনি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি এইচএম আনোয়ার মোল্লা চলমান শিক্ষকদের তিন দফা দাবি পূরণসহ শিক্ষকদের জাতীয়করণ করার জন্যে সরকারের নিকট দাবি জানান।
চাঁদপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ও চান্দ্রা নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীর সভাপ্রধানে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের উপদেষ্টা, চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মো. মোস্তাফিজুর রহমান খান।
আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রসার সুপার মাও. মো. জিয়াউদ্দিন খন্দকারের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওসমানিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. মো. মহিউদ্দিন ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার ছাত্র মো. মাহফুজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মো. মোস্তাফিজুর রহমান খান, বর্তমান অধ্যক্ষ মাও. মাসুম বিল্লাহ মজুমদার, উপাধ্যক্ষ মাও. মো. মিজানুর রহমান, বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, সহকারী অধ্যাপক আবু জাফর মো. মুজাজ্জেল হক, মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. নেছার উদ্দীন আহমেদ, হোসেনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নিজামুদ্দিন, দক্ষিণ মদনা মাদ্রাসার সুপার মাও. মো. নূরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল্লাহ মো. খান, উপাধ্যক্ষ মাও. মো. মাহমুদুল হাসান, উপাধ্যক্ষ মাও. মো. জাকির হোসেন হিরু, সুপার মাও. মো. মুজাম্মেল হোসেন, সুপার মাও. মো. সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital