শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

এফডিসির গেটে রান্না করে গোয়ার সিনেমার প্রচার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:৩৫ পিএম
এফডিসির গেটে রান্না করে গোয়ার সিনেমার প্রচার

সিনেমা মুক্তি উপলক্ষে নায়ক-নায়িকা, পরিচালক ও প্রযোজকদের প্রচারণার কমতি থাকে না।

সংবাদ সম্মেলন থেকে শুরু করে ঘোড়ার গাড়ি কিংবা জমকালো ইভেন্ট— সবই থাকে সেই তালিকায়।তবে এবার সব চিরাচরিত প্রথার বাইরে গিয়ে এক নতুন ও অভিনব প্রচারণার নজির স্থাপন করেছেন অভিনেতা রাসেল মিয়া।

আসন্ন ১৪ নভেম্বর মুক্তি পেতে যাওয়া তাঁর নতুন চলচ্চিত্র ‘গোয়ার’-এর প্রচারে তিনি বেছে নিয়েছেন সম্পূর্ণ মানবিক একটি পথ। এফডিসির প্রধান ফটকের সামনে তিনি নিজেই রান্না করে পঞ্চাশোর্ধ্ব রিকশাচালক বৃদ্ধদের এবং তেজগাঁও, মগবাজার, কারওয়ান বাজার এলাকার সড়কে থাকা মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষদের পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। এর আগেও রাসেল মিয়ার সিনেমা প্রচারণায় ছিল ভিন্ন চমক। তিনি ভ্যানগাড়ি চালিয়ে প্রচার চালিয়ে রাতারাতি দর্শকদের মুখে তাঁর সিনেমার নাম ছড়িয়ে দিয়েছিলেন।

‘গোয়ার’সিনেমার এমন ব্যতিক্রমী প্রচারণা প্রসঙ্গে জানতে চাইলে নায়ক রাসেল মিয়া বলেন,প্রচারণার একটা বাজেট তো থাকেই। প্রতিবারের মতো এবারও আমি চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে। আমার প্রযোজক নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর বোনকে বললাম,কোনো ফাইভ স্টার হোটেলে প্রচার না করে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষগুলোকে খাওয়ানোর মধ্য দিয়ে প্রচার শুরু করি। হেলেনা জাহাঙ্গীর খুশি হয়ে সাথে সাথে রাজি হলেন এবং আমাকে ধন্যবাদ দিলেন।রাসেল মিয়ার এই ভিন্নরকম মানবিক প্রচারণায় সকল স্তরের মানুষের কাছেই প্রশংসা কুড়াচ্ছেন।

Model Hospital

ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, “’গোয়ার’ একটি গণমানুষের ছবি। গার্মেন্টস যোদ্ধাদের ছবি, কৃষক যোদ্ধাদের ছবি, গুলিস্তানের ছবি।সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।”১৪ নভেম্বর সারাদেশে একযোগে মুক্তি পাবে রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা ‘গোয়ার’।

এতে রাসেল মিয়া ছাড়াও অভিনয় করেছেন জলি,মিশা সওদাগর,মনজুর আলম, হেলেনা জাহাঙ্গীর,বর্দা মিঠু, ডেঞ্জার নাসিম সহ আরও অনেকে।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।