বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গন্ধর্ব্যপুর উত্তর ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালকে নাগরিক সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১৬ পিএম
গন্ধর্ব্যপুর উত্তর ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালকে নাগরিক সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জের ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুর রহমান বেলাল কাজীকে সংবর্ধনা দিয়েছে ৪নং ওয়ার্ড পালিশারা গ্রামবাসী।

আজ শুক্রবার ১৮ ফেব্রুয়ারী ২২ ইং মদিনাতুল উলম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাদিয়া ফার্নিচার লিঃ ব্যবস্থাপনা পরিচালক জনাব এ করিম মজুমদার, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রশিদ মারওয়ান এবং চট্টগ্রাম সিডিএ প্রজেক্ট এর চিফ ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জনাব হোসেন মীর, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারী, সকল ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, সমাজের বিশিষ্ট জন সহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব কাজী আনোয়ারুল হক হেলাল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক খোরশেদ আলম মারওয়ান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital