শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যতে ক্রীড়াবিদ খুঁজে বের করার একমাত্র উপায় প্রতিভা অন্বেষণ : ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম
ভবিষ্যতে ক্রীড়াবিদ খুঁজে বের করার একমাত্র উপায় প্রতিভা অন্বেষণ : ড. জালাল উদ্দিন

মতলব উত্তর উপজেলার ছেংগারচরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন, চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন।

চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে স্টেডিয়াম তৈরি করে খেলোয়াড়দের অনুশীলন, প্রশিক্ষণ এবং খেলাধুলার মান উন্নয়নের ব্যবস্থা করা হবে। একটি স্টেডিয়াম শুধুমাত্র একটি খেলার মাঠ নয়, বরং এটি একটি ভেন্যু যেখানে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের শারীরিক ও কৌশলগত দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।
স্টেডিয়ামের সুযোগ-সুবিধাগুলো খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাজ করবো।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে। তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার চর্চা কিশোর-কিশোরীদের মাদক, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখবে। তাই শিশুকাল থেকে আমাদের খেলাধুলার অভ্যাস করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার মান উন্নয়নে কাজ করবে।
প্রশিক্ষণ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলা হবে। প্রতিভা অন্বেষণই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা ভবিষ্যৎ ক্রীড়াবিদদের খুঁজে পাব, যারা পৃথিবীর বুকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে বলে মন্তব্য করেন ড. জালাল উদ্দিন।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলাকান্দা স্পোর্টিং ক্লাব বনাম বারোআনি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। কলাকান্দা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বারোআনি একাদশকে পরাজিত করে।‌ কলাকান্দা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজীর সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল আহমেদ পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব নাছির উদ্দিন মৃধা, পৌর শ্রমিকদলের আহ্বায়ক গোলাম রাব্বানী স্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল আবেদীন পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ, ক্রীড়া সংগঠক রাজিব মিয়া প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital