বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২১ শে ফেব্রুয়ারী উদযাপনে চাঁদপুর জেলা জাতীয় পার্টির কর্মসূচী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫০ পিএম
২১ শে ফেব্রুয়ারী উদযাপনে চাঁদপুর জেলা জাতীয় পার্টির কর্মসূচী

প্রেস বিজ্ঞপ্তি : মহান ভাষা আন্দোলনের ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান ২১ শে ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯ ফেব্রুয়ারী শনিবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল চেম্বারে অনুষ্ঠিত হয়।

অ্যাডঃ আঃ লতিফ শেখের সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সদস্য মোঃ শাহজাহান মাতাব্বর, পৌর জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, জাতীয় শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা যুব সংহতির সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ আরিফ হোসেন প্রমুখ।

সভায় মহান ২১ শে ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

এদিকে আজ ২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চাঁদপুর জেলা জাতীয় পাটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাত ১১ টার মধ্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের অঙ্গীকার সন্মুখে উপস্থিত থাকতে এবং ২১ শে ফেব্রুয়ারী বিকেল ৩ টায় চাঁদপুর শহরের ষোলঘরস্হ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল’চেম্বারে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে উল্লেখিত কর্মসূচী সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পাটির আহবায়ক এমরান হোসেন মিয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital