শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের সাবেক কৃষি কর্মকর্তা ও ক্রীড়াবীদ সিরাজুন্নবী আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪৫ পিএম
হাজীগঞ্জের সাবেক কৃষি কর্মকর্তা ও ক্রীড়াবীদ সিরাজুন্নবী আর নেই
নিজস্ব প্রতিনিধি :হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি কেজি স্কুলের অধ্য, সাবেক উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুন্নবীর (৭৮) দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার ইমামতি করেন, টোরাগড় পূর্ব পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মো. আবুল হোসেন আনোয়ারী।

এর আগে এদিন সকালে রাজধানীর বাসায় মো. সিরাজুন্নবী হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের লালু সওদাগর বাড়ির মৃত মুকছুদ আলীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্বর্ণকলি হাই স্কুলের পরিচালক, উপজেলার প্রাক্তণ ক্রীড়াবীদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসাবে বেশ পরিচিত ছিলেন।

জানাযার প‚র্বে মরহুম সিরাজুন্নবীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্য মো. আবু ছাইদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, স্বর্ণকলি হাইস্কুল ও স্বর্ণকলি কেজি স্কুলের পরিচালক আকবর হোসেন মৃধা ও শহীদুল ইসলাম ও মরহুমের ছেলে মাহমুদুন্নবী সেলিম প্রমুখ।
বক্তব্য শেষে মরহুম সিরাজুন্নবীর কপিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, উপজেলার প্রাক্তণ ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠন, স্বর্ণকলি হাই স্কুল, স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বর্ণকলি কেজি স্কুলের পরিচালনা পর্ষদ ও শিক্ষক-কর্মচারী।
পুস্পস্তবর্ক অর্পণ ও জানাযাকালীন সময়ে পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এমরান হোসেন মুন্সী, স্বর্ণকলি হাই স্কুলের প্রধান শিক্ষক মহিবুর রহমান, স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, উপজেলার প্রাক্তণ ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের সভাপতি এমদাদ হোসেন মজুমদার, সদস্য বি.এম হাসেম, জামাল হোসেন মিজি, মিজানুর রহমান দুলাল, মামুন রশিদ স্বপন, মমিন মিজি, কাজী আলী আকবর, আলী আশ্রাফ কালু, আবু শহীদ গাজী উপস্থিত ছিলেন।

এ ছাড়াও স্বর্ণকলি হাই স্কুল, স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বর্ণকলি কেজি স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, টোরাগড় পূর্ব জামে মসজিদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লী, নিহতের পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন এবং স্থানীয় ও এলাকার কয়েক শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital