বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:৪৬ পিএম
ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ
ফরিদগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া কিছু নেতাকর্মীরা দেহে কাফনের কাপড়, হাতে ব্যানার–ফেস্টুন ও স্লোগান এক ভিন্ন আবহ তৈরি করে। বিএনপির ঘোষিত মনোনয়নে স্থানীয় নেতাকর্মীদের অসন্তোষ ও ক্ষোভই ছিল এ কর্মসূচির মূল প্রতিফলন।
শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ এবং ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন।
বক্তারা বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাধারণ মানুষের প্রাণের নেতা, দানবীর আলহাজ্ব এম.এ. হান্নানকে দলীয় জন-জরিপ অনুযায়ী পুনরায় বিবেচনা করে ধানের শীষ প্রতীক দিতে হবে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে গরিব–দুঃখী মানুষের পাশে থেকেছেন, দলের কঠিন সময়ে ছিলেন অটল ও নিষ্ঠাবান। অথচ মনোনয়ন ঘোষণায় তাঁকে প্রার্থী করা হয়নি—এ সিদ্ধান্তে আমরা তীব্র হতাশ ও ক্ষুব্ধ।
তারা আরও বলেন, ফরিদগঞ্জের নেতা–কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, দুঃসময়ের পথচলার সাথী আলহাজ্ব এম.এ. হান্নানকে ধানের শীষ প্রতীক দেওয়া হোক। প্রার্থী পরিবর্তন করে তাঁকে পুনরায় মনোনীত করার দাবিই আজকের এই কাফন পরিহিত মিছিলের মূল বার্তা।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও মহিলা দলের বিভিন্ন স্তরের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ফরিদগঞ্জ শহরজুড়ে উত্তেজনা ও আবেগময় পরিবেশ বিরাজ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital