বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামায়াতে ইসলামী সরকার গঠনের দৌড়ে একনম্বরে আছে : সেলিম উদ্দিন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:২৭ পিএম
জামায়াতে ইসলামী সরকার গঠনের দৌড়ে একনম্বরে আছে : সেলিম উদ্দিন

নির্বাচন হলে জামায়াত জোট ২০০ আসন পাবে মন্তব্য করে সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেসব রিপোর্ট তৈরি করেছে, তাতে এককভাবে জামায়াতে ইসলামী সরকার গঠনের দৌঁড়ে একনম্বরে আছে এবং জামায়াতের জোট ২ শতাধিক সিট পাবে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জের এম. সি. একাডেমি মাঠে ছাত্র ও যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি সুসংবাদ দিতে চাই, এরই মধ্যে দেশ এবং বিদেশে বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিজিএফআইসহ, যেসব রিপোর্ট তৈরি করেছে, তাতে এককভাবে জামায়াতে ইসলামী সরকার গঠনের দৌড়ে একনম্বরে আছে।

তিনি আরও বলেন, আমাদের সাথে এবার এমন একটি শক্তিশালী জোট আছে, চরমোনাই পীরসাহেব, আল্লামা মামুনুল হক, হেফাজতসহ ইসলামী দলগুলোর বড় অংশ। সে অনুযায়ী একটি রিপোর্ট আছে- ২ শতাধিক সিট এ জোট পাবে।

Model Hospital

সেলিম উদ্দিন বলেন, আশা করছি আগামী দিনের প্রধানমন্ত্রীর দৌঁড়ে আমরা সিলেটবাসী এগিয়ে যাবো। এই প্রথম সিলেট থেকে ডা. শফিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াতের বহু নেতাকে হত্যা করে ‘ন্যায়বিচারের নামে গণহত্যা’ চালানো হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গত দেড়বছরে শুধুমাত্র দলীয় স্বার্থ ও ব্যক্তিস্বার্থে তাদের শতাধিক নেতাকর্মীদের হত্যা করেছে। এটা করেছে কেবল তাদের আখের গোছানোর জন্য। যে দল পাশবিকভাবে নিজের কর্মীদের হত্যা করতে পারে, প্যাকেট নিয়ে কাড়াকাড়ি করে, এমপি কে হবে, একজনের নাম ঘোষণা কররে আরও ১১ জন ঝাঁপিয়ে পড়ে, এ ধরনের বিশৃঙ্খল দল দিয়ে বাংলাদেশে কোন শৃঙ্খলা ফিরে আসবে না।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital