শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম
শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
শাহরাস্তিতে সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মালেক (৩৮) নামে এক মাদ্রাসা  শিক্ষককে  আটক করেছে পুলিশ।
অভিযুক্ত  শিক্ষক উপজেলার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি সহকারী।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে তাকে আটক করার পর রোববার (৭ ডিসেম্বর) আদালতে সোপর্দ করে পুলিশ । পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী জানা গেছে , গত বৃহস্পতিবার  ৪ ডিসেম্বর সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে দুই ছাত্রী মাদরাসায় গেলে তখন  অন্য শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন না।
ওই সুযোগে শিক্ষক আব্দুল মালেক ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী (জা) (১৪) ও (আ) (১৪)-কে কুপ্রস্তাব দেন এবং তাদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ঘটনার পর দুই শিক্ষার্থী বিষয়টি মাদরাসার অধ্যক্ষ একরামুল হক মজুমদারকে জানালে তিনি বিষয়টি আমলে না নিয়ে বরং তাদের ধমক দেন বলে দাবি করেছে পরিবার গুলো।
এ প্রসঙ্গে মাদরাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু বলেন, অধ্যক্ষ বিষয়টি জেনে ব্যবস্থা নিলে তা এতদূর গড়াতোনা।তিনি  দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।
এ বিষয়ে অধ্যক্ষ একরামুল হক মজুমদার বলেন, সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়টি জেনেছি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।পরে এক ভুক্তভোগী শিক্ষার্থীর মা শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন থানার এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ধারা ৯(৪)(খ) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ, উদ্বেগ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital