বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হতাশ না হয়ে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান ড. জালাল উদ্দিনের

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম
হতাশ না হয়ে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান ড. জালাল উদ্দিনের
চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিনের স্বপরিবারে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রচার হচ্ছে। এই সূত্র ধরে হতাশ না হয়ে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ড. জালাল উদ্দিন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে তার রাজনৈতিক সচিব এ তথ্য জানান।
তথ্যটি তুলে ধরা হলো- ড. মোহাম্মদ জালাল উদ্দীন ও দুদকের অনুসন্ধান : আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন একজন শিক্ষিত মার্জিত ও ধর্মভীরু প্রকৃতির মানুষ।
তিনি স্পেনের সাবেক কনস্যুলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একজন আন্তজার্তিক মানের কারেন্সি বিশেষজ্ঞ ব্যক্তিত্ব। দেশে ও বিদেশে রয়েছে যার সুখ্যাতি এবং তিনি এমন নয় যে হঠাৎ করে অর্থবিত্তের মালিক বনে গেছেন। কতিপয় স্বার্থন্বেষী মহলের ইন্ধনে ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে দুদক তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তাহার স্থাবর সম্পত্তির তথ্য সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন দাখিল করেছেন। আর এতে করেই মতলবের একশ্রেণির গোষ্ঠী ইহাকে পুঁজি করে তার ব্যক্তিগত ইমেজ নষ্টের পায়তারায় লিপ্ত রহিয়াছে।
প্রথমত আমাদের জানতে হবে যে কোন ক্রিমিনাল মামলা দায়ের হইলে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আদালতে আবেদনের প্রেক্ষিতে সাময়িক ব্যাংক লেনদেন কার্যক্রম আদালত স্থগিত রাখেন তদন্তের স্বার্থে। পর্যায়ক্রমে স্বাক্ষী, যুক্তিতর্ক এবং প্রতিবেদনের বিষয়ে সত্যতা বিচার-বিশ্লেষনে  চুড়ান্ত রায়। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্তৃক চাঁদপুর-২ আসনে ড. মোহাম্মদ জালাল উদ্দিন কে মনোনয়ন দেয়া হয়েছে। তাই তাহার এই বিষয় নিয়ে একটু আলোচনা-সমালোচনা হতেই পারে।
এতে করে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন একটুও বিচলিত নন। বরং সত্য ও ন্যায়ের পথে উপার্জিত অর্থে গড়া সম্পদ তারই সঠিকভাবেই প্রমানিত হবে ইনশাআল্লাহ। কাজেই সমালোচনাকারীদের নিয়ে হতাশ না হয়ে দলের পক্ষে নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন আলহাজ্ব ড.  মোহাম্মদ জালাল উদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।