হতাশ না হয়ে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান ড. জালাল উদ্দিনের
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম
চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিনের স্বপরিবারে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রচার হচ্ছে। এই সূত্র ধরে হতাশ না হয়ে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ড. জালাল উদ্দিন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে তার রাজনৈতিক সচিব এ তথ্য জানান।
তথ্যটি তুলে ধরা হলো- ড. মোহাম্মদ জালাল উদ্দীন ও দুদকের অনুসন্ধান : আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন একজন শিক্ষিত মার্জিত ও ধর্মভীরু প্রকৃতির মানুষ।
তিনি স্পেনের সাবেক কনস্যুলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একজন আন্তজার্তিক মানের কারেন্সি বিশেষজ্ঞ ব্যক্তিত্ব। দেশে ও বিদেশে রয়েছে যার সুখ্যাতি এবং তিনি এমন নয় যে হঠাৎ করে অর্থবিত্তের মালিক বনে গেছেন। কতিপয় স্বার্থন্বেষী মহলের ইন্ধনে ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে দুদক তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তাহার স্থাবর সম্পত্তির তথ্য সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন দাখিল করেছেন। আর এতে করেই মতলবের একশ্রেণির গোষ্ঠী ইহাকে পুঁজি করে তার ব্যক্তিগত ইমেজ নষ্টের পায়তারায় লিপ্ত রহিয়াছে।
প্রথমত আমাদের জানতে হবে যে কোন ক্রিমিনাল মামলা দায়ের হইলে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আদালতে আবেদনের প্রেক্ষিতে সাময়িক ব্যাংক লেনদেন কার্যক্রম আদালত স্থগিত রাখেন তদন্তের স্বার্থে। পর্যায়ক্রমে স্বাক্ষী, যুক্তিতর্ক এবং প্রতিবেদনের বিষয়ে সত্যতা বিচার-বিশ্লেষনে চুড়ান্ত রায়। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্তৃক চাঁদপুর-২ আসনে ড. মোহাম্মদ জালাল উদ্দিন কে মনোনয়ন দেয়া হয়েছে। তাই তাহার এই বিষয় নিয়ে একটু আলোচনা-সমালোচনা হতেই পারে।
এতে করে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন একটুও বিচলিত নন। বরং সত্য ও ন্যায়ের পথে উপার্জিত অর্থে গড়া সম্পদ তারই সঠিকভাবেই প্রমানিত হবে ইনশাআল্লাহ। কাজেই সমালোচনাকারীদের নিয়ে হতাশ না হয়ে দলের পক্ষে নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।





